সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোরেলগঞ্জে জিউধরা চেয়ারম্যান জাহাঙ্গীর বাদশার মাস্ক বিতরণ | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে জিউধরা চেয়ারম্যান জাহাঙ্গীর বাদশার মাস্ক বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বাদশা করোনা সচেতনতায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। শুক্রবার বিকেলে ইউনিয়নের ডেউয়াতলা বাজারে স্থানীয় জনসাধারন ও পথচারিদের মাঝে তিনি নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন।

এর পূর্বে কালিবাড়ি, লক্ষীখালী, ঘরামির বাজার, মাদ্রাসা বাজার ও শনিরজোর বাজারে গত ৪ এপ্রিল থেকে এ মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন। গোটা ইউনিয়নে ২৫ হাজার মাস্ক বিতরণ করবেন বলে জানিয়েছেন।
এ সময় তার সাথে ছিলেন ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আরিফুল কবির বাচ্চু, মো. সাইদুল ইসলাম, শিমুল কান্তি মিস্ত্রী, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা এজিএস ধলু পোদ্দার, যুবলীগ নেতা নাজমুল হাসান সুমন, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মোল্লাসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

মাস্ক বিতরণ শেষে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বলেন, বিশ্বব্যাপী প্রাণঘাতি করোনা ভাইরাসের দ্বিতীয় ডেউ রক্ষা পেতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা-এর নির্দেশনা অনুযায়ী সকলে স্বাস্থ্য বিধি মেনে চলে সচেতন হতে হবে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাহিরে বের না হই।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।