সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সড়ক দূর্ঘটনায় অগ্রণী ব্যাংক মাগুরা শাখার ব্যবস্থাপক নিহত | চ্যানেল খুলনা

সড়ক দূর্ঘটনায় অগ্রণী ব্যাংক মাগুরা শাখার ব্যবস্থাপক নিহত

মাগুরা অগ্রণী ব্যাংক শাখার প্রধান ব্যবস্থাপক মো: নজরুল ইসলাম(৫০) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার মাগুরায় ব্যাংকের কাজ শেষে ঝিনাইদহের নিজ বাড়িতে যাওয়ার পথিমধ্যে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ইছাখাদা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলডাঙ্গা গ্রামের মো: জোয়াদ আলীর ছেলে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো: জয়নাল আবেদিন জানান, মাগুরা থেকে ঝিনাইদহ যাওয়ার সময় মাগুরা সদর থানাধীন ইছাখাদা এলাকায় সন্ধ্যা ৬ টার দিকে ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলামকে পিছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা রুজু হয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।