সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা আক্রান্ত স্বাস্থ্য সচিব | চ্যানেল খুলনা

করোনা আক্রান্ত স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (২ এপ্রিল) দুপুরে সচিবের একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমি নিজেও করোনা আক্রান্ত হয়ে ১২ দিন হাসপাতালে থেকে আজ বাসায় ফিরলাম।’
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. মো. রেহান উদ্দিন বলেন, ‘তিনি (স্বাস্থ্য সেবা সচিব) কেবিনে ভর্তি আছেন। এখন তার তেমন কোনো জটিলতা নেই।’
গতকাল বৃহস্পতিবার রাত থেকে স্বাস্থ্য সেবা সচিব আবদুল মান্নানের শারীরিক জটিলতা দেখা দেয়। শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নিয়েছিলেন আব্দুল মান্নান।
উল্লেখ্য, গত ১৪ জুন করোনা আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।