সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বি এস এম এম ইউতে ভর্তি সাংবাদিক বিষ্ণুর চিকিৎসায় নতুন করে মেডিকেল বোর্ড গঠন | চ্যানেল খুলনা

বি এস এম এম ইউতে ভর্তি সাংবাদিক বিষ্ণুর চিকিৎসায় নতুন করে মেডিকেল বোর্ড গঠন

বিভিন্ন উপসর্গ নিয়ে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি দৈনিক কালেরকন্ঠের বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তীর চিকিৎসায় নতুন করে বৃহত পরিসরে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বি এস এম এম ইউর বিভিন্ন বিভাগের প্রধানরা ওই বোর্ডে উপস্থিত থাকবেন। বিভিন্ন টেস্টের রিপোর্ট বুধবার বোর্ডে উপাস্থাপন করা হবে। বি এস এম এম ইউ এর মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সোহেল মাহমুদ আরাফাত ওই বোর্ডের প্রধান। বি এস এম এম সুত্র এই তথ্য জানিয়েছে।বিষ্ণু প্রসাদের চিকিৎসায় এর আগে ২২ মার্চ বিভিন্ন বিভাগের নয়জন প্রধানকে নিয়ে বি এস এম এম ইউতে মেডিকেল বোর্ড গঠন করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার বিভিন্ন ধরণের পরীক্ষা নিরীক্ষা করছেন। তবে চিকিৎসকরা এখনো নিশ্চিত ভাবে বিষ্ণু প্রসাদের রোগ নির্ণয় করতে পারেনি। বিষ্ণু প্রসাদ করোনার টিকা গ্রহণ করার পর থেকে প্রাায় দুই মাস ধরে বিভিন্ন উপসর্গের সাথে লড়াই করে বেঁচে আছেন। ৭ ফেব্রুয়ারি বাগেরহাট সদর হাসপাতালে করোনার প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার পর থেকে প্রায় দুই মাস ধরে তিনি অসুস্থ রয়েছেন। বাগেরহাট এবং খুলনার চিকিৎসকরা দফায় দয়ায় বিভিন্ন টেস্ট করেও তার রোগ নির্ণয় করতে পারেনি। অবস্থার আরো অবনতি হলে ১৬ মার্চ তাকে বাগেরহাট থেকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় বি সি এম এম ইউতে ভর্তি করা। সে খানে মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সোহেল মাহমুদ আরাফাতের অধিনে এই সাংবাদিকের চিকিৎসা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।