সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সুন্দরবনের তথ্য সংগ্রহ ও অপরাধ সনাক্তে ব্যবহার হবে ৪টি ড্রোন | চ্যানেল খুলনা

সুন্দরবনের তথ্য সংগ্রহ ও অপরাধ সনাক্তে ব্যবহার হবে ৪টি ড্রোন

সুন্দরবন সুরক্ষা ও পরিবীক্ষণ কাজে হালকা ড্রোনের উড্ডয়ন প্রশিক্ষণের উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। শুক্রবার পশ্চিম সুন্দরবনের কালাবগী ষ্টেশনে পূর্ব ও পশ্চিম সুন্দরবন বিভাগের ১২ জন বন কর্মকতার্ নিয়ে ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ শেষে পূর্ব ও পশ্চিম সুন্দরবনের ৪টি রেঞ্জে একটি করে মোট ৪টি ড্রোন দেয়া হবে। বনবিভাগের প্রশিক্ষিতরা ড্রোন উড়িয়ে বনের বিভিন্ন তথ্য উপাথ্য সংগ্রহ করবেন। সেই সাথে যে কোন ষ্টেশন থেকে উড্ডয়নের পর আশপাশের তিন কিলোমিটারের মধ্যকার সকল চিত্র তাৎক্ষনিক দেখতে পারবেন এবং সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থাও নিতে পারবে বনবিভাগ। বনের দুর্গম এলাকায় টহল দিতে না পারা এলাকার চিত্রও ড্রোনের মাধ্যমে দেখতে পারবেন বন কর্মকতার্রা। এতে করে বনজ সম্পদের সুরক্ষা ও বন অপরাধ সনাক্ত এবং দমনে সহায়ক হবে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকতার্ মোহাম্মদ বেলায়েত হোসেন। শুক্রবার শুরু হওয়া ড্রোন উড্ডয়ন প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনবিভাগের খুলনাঞ্চলের বন সংরক্ষক মো: মঈনউদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকতার্ আবু নাসের মহসিন হোসেন ও পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকতার্ মোহাম্মদ বেলায়েত হোসেনসহ ৪ জন প্রশিক্ষক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।