সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় করোনায় কর্মহীন ৪৩৮ জন শিল্পীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ | চ্যানেল খুলনা

মাগুরায় করোনায় কর্মহীন ৪৩৮ জন শিল্পীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

মাগুরায়  করোনায় কর্মহীন ৪৩৮ জন শিল্পীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শহরের নোমানী ময়দানে আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাগুরা টাউন হল ক্লাবের নাট্য সম্পাদক খোন্দকার বদরুল আহসান প্রমুখ। মাগুরা জেলা প্রশাসন এ চেক বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে জেলার ৪৩৮ জন শিল্পী ও কলা-কুশলীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪৩ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।