সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
হোম হসপিটালের বছরব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প | চ্যানেল খুলনা

হোম হসপিটালের বছরব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বছরব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প ও ওষুধ দেওয়ার উদ্যোগ নিয়েছে হোম হসপিটাল বিডি। এরই মধ্যে তিনটি হেলথ ক্যাম্প সম্পন্ন করেছে হসপিটালটি।

হোম হসপিটালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী জনস্বাস্থ্য বিশেযজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, অনেক সময় ও অর্থ ব্যয় করে নগরের রাস্তার ঝক্কি-ঝামেলা সহ্য করে রোগীদের চিকিৎসাসেবা নিতে যেতে হয়। করোনাকালে বিশেষ করে বয়স্কদের ডাক্তার দেখানো একটু ঝামেলার। তাই সব দিক বিবেচনা করে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, আমাদের নারী চিকিৎসক, ফিজিওথেরাপি ও ডেন্টিস্ট রয়েছে। প্রশিক্ষিত নার্স-ব্রাদার ও স্বাস্থ্য সহকারী নিয়ে চিকিৎসক টিম নগরে রোগীর স্বজন হয়ে কাজ করছেন।

home-hospital

ডা. বিদ্যুৎ বড়ুয়া জানান, আজ নগরীর পশ্চিম খুলশী মদিনাতুল মাদরাসা ও এতিমখানায় হোম হসপিটালের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রায় অর্ধশত শিশু-কিশোরকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

এসময় মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, হোম হসপিটালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া, ডা. সৈকতসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। হেলথ ক্যাম্পে সহযোগিতায় ছিল চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, রোটারী ক্লাব অব চিটাগং প্রাইম ও সিটিজি ব্লাড ব্যাংক।

ডা. বিদ্যুৎ বড়ুয়া করোনাকালে বিশেষ অবদান রাখা চট্টগ্রাম ফিল্ড হসপিটালেরও প্রধান উদ্যোক্তা ও নির্বাহী। উল্লেখ্য, চট্টগ্রামে ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা নিয়ে হোম হসপিটাল ২০২০ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে। করোনাকালে ঘরে বসেই মানুষকে স্বাস্থ্যসেবা নেওয়ার সুযোগ করে দিয়েছে হসপিটালটি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।