সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফিফটির আক্ষেপ রেখেই ফিরলেন নাজিম, দারুণ শুরু বাংলাদেশের | চ্যানেল খুলনা

ফিফটির আক্ষেপ রেখেই ফিরলেন নাজিম, দারুণ শুরু বাংলাদেশের

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ লেজেন্ডসের অধিনায়ক মোহাম্মদ রফিক। টাইগার কিংবদন্তিদের হয়ে ইনিংস উদ্বোধনে এসেছিলেন জাভেদ ওমর বেলিম ও নাজিমউদ্দিন।

এই দুইজনের কল্যাণে রোড সেফটি টুর্নামেন্টে টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিংয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ লেজেন্ডস। বিশেষত নাজিমউদ্দিন ভারত লেজেন্ডসের বোলারদের তুলোধোনা করেছেন। মাত্র এক রানের জন্য পাননি হাফ সেঞ্চুরির দেখা।

৩৩ বলে ৪৯ রান করে আউট হন তিনি। যুবরাজ সিংয়ের বলে বোল্ড হয়েছেন নাজিম। তবে সাজঘরে ফেরত গেছেন ওপেনিংয়ে তার সঙ্গী জাভেদ ওমর। ১ চারে ১৯ বলে ১২ রান করে প্রজ্ঞান ওঝার বলে স্টাম্পিংয়ের শিকার হন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভারে ৬৮ রান তুলে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ লেজেন্ডস। ২ বলে ২ রান করে অপরাজিত আছেন নাফিজ ইকবাল, নাজিমের বিদায়ের পর নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন অধিনায়ক মোহাম্মদ রফিক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।