সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রামপালে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা শুরু | চ্যানেল খুলনা

রামপালে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা শুরু

রামপালে ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদ প্রত্যাশীরা দলীয় মনোনয়ন পেতে আবেদন করা শুরু করেছেন। মঙ্গলবার ও বুধবার পর্যন্ত মোট ৪ জন পদপ্রত্যাশী এ মনোনয়ন পেতে আবেদন করেছেন। রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বিপুল উতসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করে উপজেলা পরিষদে আসেন। বুধবার সকাল ১১ টায় উপজেলার হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বার বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান তপন গোলদার মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন, হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে। একইভাবে বাঁশতলী ইউনিয়নের বার বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোহাম্মদ আলী, পেড়িখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন চেয়ে আবেদন পত্র জমা দিয়েছেন ফকির সিরাজুল আজম দারা। মাঠ পর্যায়ে তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, নতুনদের মনোনয়ন দিলে সংগঠন ও দল শক্তি শালী হবে আবার তরুণ নেতৃত্ব ও গড়ে উঠবে। পুরাতন জনপ্রতিনিধিদের মধ্যে অনেকেরই জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে এসেছে এবং বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছেন বলে মতপ্রকাশ করেন তৃণমূলের নেতা-কর্মীরা।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।