সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পদোন্নতি পেলেন ২৩২ জন চিকিৎসক | চ্যানেল খুলনা

পদোন্নতি পেলেন ২৩২ জন চিকিৎসক

দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত ২৩২ জন চিকিৎসককে সিনিয়র স্কেল পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৬ষ্ঠ গ্রেডে তাদেরকে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (০১ মার্চ) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে ২১৩ জনকে এবং অপর প্রজ্ঞাপনে ১৯ জনকে ৩৫ হাজার ৫০০ ও ৬৭ হাজার ১০ টাকা বেতন ক্রমে সিনিয়র স্কেল পদে এই পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপন দুটিতে বলা হয়, পদোন্নতি পাওয়া যেসব কর্মকর্তা লিয়েন/প্রেষণ কিংবা ছুটিতে আছেন তাদের ছুটি শেষে কর্মস্থলে যোগদানের পর পদোন্নতি কার্যকর হবে। ৬ষ্ঠ গ্রেডের যেসব কর্মকর্তা দায়িত্বে আছেন তারা সহজ সরল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর এ যোগদান পত্র দাখিল করবেন। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর পদক্ষেপ নেবে। কর্মকর্তারা আগের পদের দায়িত্ব পালন করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

খুলনায় গত ২৪ ঘণ্টা হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু

সরেজমিনে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দে‌খে‌ছেন মার্কিন বি‌শেষ দূত

হামের জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেড ক্রিসেন্টের ছয় মাসের কর্মসূচি শুরু

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।