সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে “জাটকা নিধন প্রতিরোধ অভিযান-২০২১” পরিচালনায় তৎপর বাংলাদেশ কোস্ট গার্ড | চ্যানেল খুলনা

কাউখালীতে “জাটকা নিধন প্রতিরোধ অভিযান-২০২১” পরিচালনায় তৎপর বাংলাদেশ কোস্ট গার্ড

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক গত ১০নভেম্বর ২০২০ থেকে আগামী ৩০ জুন ২০২১ পর্যন্ত ইলিশ অভয়াশ্রম এলাকায় জাটকা ধরা সম্পূর্ন নিষিদ্ধ করা হয়। এ সময় ২৫ সে.মি. আকারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে। বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিমজোন কার্যকরভাবে “জাটকা নিধন প্রতিরোধ অভিযান-২০২১” পরিচালনার জন্য প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে। কোস্ট গার্ডের দায়িত্বাধীন এলাকায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হয়। এছাড়াও “জাটকা নিধন প্রতিরোধ অভিযান-২০২১” সফল করার উদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিমজোন সংশ্লিষ্ট সংস্থাসমুহের সাথে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে একক ও যৌথভাবে বিভিন্ন অভিযান পরিচালনা শুরু করে। তারই ধারবাহিকতায় আজ সোমবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা, কচা ও কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে কয়েক হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করে জনসম্মূখে তা পুড়িয়ে ফেলা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।