সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ভান্ডারিয়ায় মুজিব বর্ষেও মতিয়ারের কপালে জুটেনি স্বপ্নের সরকারি ঘর | চ্যানেল খুলনা

ভান্ডারিয়ায় মুজিব বর্ষেও মতিয়ারের কপালে জুটেনি স্বপ্নের সরকারি ঘর

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বসবাস মতিয়ার রহমান আকনের। মতিয়ার রহমান আকন পেশায় একজন অটো রিক্সা চালক।স্ত্রী সন্তান নিয়ে ৫ জনের সংসার।
পৈত্রিক বসত ঘর মতিয়ার রহমান আকনের পিতা মতিয়ার রহমান আকনের বড় ভাই মজিবর রহমান মিলনকে লিখে দিয়ে যায়।
বড় ছেলেটি প্রথমে নেছারাবাদ মাদ্রাসায় পড়াশুনা করিলেও অর্থাভাবে সেখানে নিয়ে এসে ভান্ডারিয়ার নিয়াজ মাখদুম মাদ্রাসায় হাফেজি পড়ানোর জন্য ভর্তি করায়, ছোট ছেলেটিও হাফেজি পড়ে।
বিভিন্ন এন.জি.ও থেকে ঋন নিয়ে স্বাবলম্ভি হওয়ার আশায় একটি মুরগির ফার্ম দিয়েছেছিল। কপাল যদি সাথ না দেয় তবে কি আর করার। সে মুরগির ফার্মেও সাফল্যের মুখ দেখতে পারেনি। অন্যদিকে এনজিও এর চড়া সুদ দিতে দিতে মতিয়ার রহমান আকনের স্বপ্ন ভুলণ্ঠিত।
অতঃপর মতিয়ার রহমান আকনের দুঃরাবস্থা দেখে ভান্ডারিয়া পৌরসভার ১নং ওয়ার্ড নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আলী আকরাম জোমাদ্দার মতিয়ার রহমান আকনকে একটি অটোরিক্সা কিনে দেন। এখন বড়শা ঐ অটোরিক্সা। সারাদিন অটোরিক্সা চালিয়ে যা আয় হয় তাহা দিয়ে এনজিওর ঋন শোধ করার জন্য অর্থ রেখে বাকী অর্থ দিয়ে সংসারের ভরন পোষন কোন রকমে চলে যায়।
মতিয়ার রহমান আকনের দুরাবস্থা দেখে মতিয়ার রহমান আকনের বড় ভাই মোঃ মজিবুর রহমান মিলন তাহার ঘরের বারান্দায় তাহাকে থাকার অনুমতি দেয়। আর দুই ছেলে পার্শ্ববর্তী বাসিন্দা মোঃ হাবিবুর রহমান হিরুর ঘরে রাত্রি যাপন করে। এভাবেই চলতে থাকে মতিয়ার রহমান আকনের দিন রাত।
একাধিকবার মতিয়ার রহমান আকন ঘরের আবেদন করিলেও মতিয়ার রহমান আকনের ভাগ্যে মিলেনি সরকারী ঘর। মুজিববর্ষে যখন প্রধানমন্ত্রী ঘোষনা দিলেন একটি পরিবারও গৃহহীন থাকবেনা তখন আশার বুক বেধে স্থানীয় ইউপি সদস্য আঃ মালেক হাওলাদারের দারস্থ হন। ইউপি সদস্যের সাথে আলাপকালে তিনি জানান তিনি তালিকা করে ঘরের জন্য তালিকা জমা দেন। তবুও জোটেনি মুজিববর্ষের ঘর।
সরেজমিন পরিদর্শনে গেলে আক্ষেপের সহিত জানায় মুই একখান ঘর পামুনা। হক্কলরে ঘর দেয় মোর দোষ কি?

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান, সিইসিকে চিঠি

হাতিয়ায় ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটক

মানিকগঞ্জ-১ আসনে জাল ভোটের অভিযোগে যুবক আটক

ঝালকাঠিতে জাল ভোটের চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা

এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

পাবনায় ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।