সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চোখের জলে তার বিদায় | চ্যানেল খুলনা

চোখের জলে তার বিদায়

ঢাকা আবাহনী ও কিংসের অধিনায়কের সঙ্গে টস করছেন রেফারি সুজিত ব্যানার্জী চন্দন। টস করে মাঠ থেকে চোখের জল ফেলে বেরিয়ে গেলেন দেশের সাবেক ফিফা রেফারি চন্দন। ডাগ আউটের পেছনে ফুটবল সংশ্লিষ্টদের ভিড়। এই ম্যাচের টসের মাধ্যমে নিজের রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন চন্দন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অনেক ক্রীড়া সংস্থা চন্দনকে বিদায় জানান। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও রেফারিজ কমিটির নতুন চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদিও চন্দনের বিদায়ের সময় উপস্থিত ছিলেন।

চন্দনের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘সে (চন্দন) দেশের শীর্ষ একজন রেফারি। রেফারিং থেকে অবসর নিলেও আশা করি বাকি সময় ফুটবল ও রেফারিংয়ের কাজেই থাকবে।’

সুজিত ব্যানার্জী চন্দন বিদায় বেলায় বলেন, ‘ফুটবলার ছিলাম। ফুটবলার থেকে অবসর নেওয়ার পর রেফারিংয়ে ছিলাম। এখান থেকেও অবসর নিলাম। বাকি জীবন ফুটবলের সঙ্গেই থাকব। ফুটবল থেকে অবসর নেয়ার সুযোগ নেই।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।