সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছার থানা পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দু' বিকাশ প্রতারক আটক | চ্যানেল খুলনা

পাইকগাছার থানা পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দু’ বিকাশ প্রতারক আটক

পাইকগাছায় থানা পুলিশ উন্নত প্রযুক্তি সাহায্যে দুই বিকাশ প্রতারককে আটক  করতে সক্ষম হয়েছেন। তারা কপিলমুনি ইউপির মোস্তাক গাজীর পুত্র ছালাম গাজী ও রুহুলামীন গাজী। শনিবার সকালে দু’ প্রতারককে পুলিশ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যেমে জেল হাজতে  প্রেরণ করেছেন।
জানা গেছে গত ২৪ ফেব্রয়ারী কপিলমুনি ইউপির নাসিরপুর পালপাড়ার মৃত সমর পালের ছেলে বাসুদেব পাল কপিলমুনি স্বর্ণপটিতে সালাম কম্পিউটার একটি বিকাশ  একাউন্ট খোলার জন্য যায়। তখন সালাম কম্পিউটার বসা রুহুলামীন গাজী তার নিজস্ব মোবাইল দিয়ে ০১৯৮৯৮৭৩১৬৮ নং একটি বিকাশ একাউন্ড খুলে তাকে পিন নং জানিয়ে দেন। বাসুদেব জানান আমি  পার্শ্ববর্তী দোকানে টাকা তুলতে গেলে দেখি আমার বিকাশ একাউন্ট থেকে কে বা কারা বিশেষ কায়দায় তথ্যপ্রযুক্তি সাহায্যে ৪ হাজার সাত শত টাকা উত্তোলন  করে নিয়েছে।  পরবর্তীতে দেখাগেছে ০১৭৫৬৮৩৪৪৩৯ নং একাউন্ড থেকে টাকা তুলে নিয়েছে। সে মোবাইলে কলকরে দেখাগেছে কপিলমুনি বাজারে একটি বেকারী মালিক সাত্তারের। তার কাছে জানতে পারি লম্বা কালো একটি ছেলে টাকা তুলে নিয়ে গেছে। তখন পুলিশকে জানালে ওসি এজাজ শাফীর নেতৃত্বে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দু’ বিকাশ প্রতারককে আটক করে। এলাকা বাসি জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে এ সমস্থ কর্মকান্ড করে আসছে। তাদেরকে আইনের আওতায় আনার জন্য ওসি কে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী। ওসি এজাজ শফী জানান প্রতারকরা  যতই শক্তিশালী হোক না কেনো কাউকে ছাড় দেয়া হবেনা। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।