সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মোরেলগঞ্জে ইউপি সদস্য কর্তৃক হাত-পা বেঁধে যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল,মামলা দায়ের | চ্যানেল খুলনা

মোরেলগঞ্জে ইউপি সদস্য কর্তৃক হাত-পা বেঁধে যুবককে নির্যাতনের ভিডিও ভাইরাল,মামলা দায়ের

বাগেরহাটের মোরেলগঞ্জে আশিক (২৫) নামে এক যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার ভিডিও ভাইরাল হলে সোহেল খান নামে এক ইউপি মেম্বরসহ ৪ জনের নামে বৃহস্পতিবার রাতে মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-২৫, তারিখ-২৫.২.২০২১।

সোহেল খান উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বর ও বড় জামুয়া গ্রামের মৃত খলিল খানের ছেলে।
জানাগেছে, পার্শ্ববর্তী জিয়ানগর উপজেলার চরনী পত্তাশী গ্রামের কবির আকনের ছেলে আবদুস সবুর আকনের একটি মোবাইল ফোন মঙ্গলবার চুরি করে নেয় ওই এলাকার একাধিক মামলার আসামি মেম্বর সোহেল খানের ছোট ভাই রুবেল খান। চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারের জন্য বুধবার দুপুরে রুবেলের বড়ভাই এবং ইউপি মেম্বর সোহেল খানের স্মরনাপন্ন হতে তার বসতবাড়ি যান মোবাইল মালিক আবদুস সবুরের বন্ধু চরনী পর্ত্তাসী গ্রামের আশিক জোমাদ্দার। বিষযটি সোহেল খানকে অবহিত করে মোবাইল ফোনটি উদ্ধারের দাবি করলে তা নিয়ে আাশিক ও সোহেল খানের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। কথা কাটাকাটি ও বাক বিতন্ডার এক পর্যায়ে সোহেল খানের নির্দেশে তার বাহিনী আশিককে আটক করে তার হাত-পা বেঁধে ফেলে এলোপাতাড়ি পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। গুরুতর আহত আশিককে উদ্ধার করে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ দিকে মারপিটের দৃশ্যটি কেউ মোবাইল ফোনে ভিডিও করে বৃহস্পতিবার “চিংড়াখালী বাজার” নামক একটি আইডি থেকে ফেসবুকে পোষ্ট দিলে ঘটনাটি ভাইরাল হয় এবং প্রশাসনের টনক নড়ে। পুলিশ একাধিক মামলার আসামি সোহেল খান ও তার সহযোগীদের আটকের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে বলে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান।
পুলিশ সোহেলের বাড়ি তল্লাশী করে কয়েকটি রামদা ও হকি ষ্টিক উদ্ধার করেছে বলে জানা গেছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।