সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চড়লেন টাইগাররা | চ্যানেল খুলনা

নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চড়লেন টাইগাররা

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চড়লেন টাইগাররা। মঙ্গলবার (২৩ ফেব্রয়ারি) বিকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সে বসে টুইট করে এ তথ্য জানান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

পরিবারকে সময় দিতে নিউজিল্যান্ডের বিপক্ষে থাকছেন না সাকিব আল হাসান। এছাড়া পূর্ণ শক্তির দল নিয়েই কিউইদের বিপক্ষে লড়বে তামিমরা। দুটি ভিন্ন ফরম্যাট বিবেচনায় ২০ সদস্যের দল নিয়ে যাচ্ছে বাংলাদেশ।

ক্রিকেটারদের পাশাপাশি দুই চিকিৎসক ও বোর্ড প্রতিনিধিসহ মোট ১৫ জন সাপোর্টিভ স্টাফও যুক্ত হচ্ছেন সফরে। ক্রিকেটারদের সার্বিক দেখভালের দায়িত্বে থাকবেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। নির্বাচকদের মধ্যে যাচ্ছেন হাবিবুল বাশার ও ম্যানেজারের দায়িত্বে থাকবে সাব্বির খান।

করোনাকালে এটাই টাইগারদের প্রথম বিদেশ সফর্ তাই সব ধরনের বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিসিবি। সেখানে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে ৫দিনের অনুশীলন করবেন তামিম-মাহমুদুল্লাহরা। ২০ তারিখ ডানেডিনে শুরু হবে প্রথম ওয়ানডে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড:

তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, আল আমিন হোসেন, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।