সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নুসরাতকে বিচ্ছেদের নোটিশ দিলেন নিখিল | চ্যানেল খুলনা

নুসরাতকে বিচ্ছেদের নোটিশ দিলেন নিখিল

ঘটনার আঁচ পাওয়া যাচ্ছিল আগে থেকেই। এবার তা সবার সামনে এল। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছেন স্বামী নিখিল জৈন। তবে বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চান না নিখিল। যা বলার পরে বলবেন বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ডিজিটাল সূত্রে জানা গেছে, আজও নিখিলের ক্রেডিট কার্ড ব্যবহার করেন নুসরাত। নিখিল তাতে কোনো দিন বাধা দেননি। যশের সঙ্গে সম্পর্কে জড়ানো, একসঙ্গে রাজস্থানের আজমিরে ছুটি কাটাতে যাওয়া কোনো কিছু নিয়েই কোনও দিন মুখ খোলেননি নিখিল। এমনকী অনলাইন মাধ্যমেও নুসরত-বিরোধী কোনো পোস্ট করেননি।

বরং ভালবাসা দিবসের দিন আকারে ইঙ্গিতে বলেছিলেন, নুসরাত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু অবশেষে বাধ্য হয়েই তিনি এই পথে হাঁটলেন।মনে করা হচ্ছে, বিচ্ছেদের পর নুসরাত নিখিলের মোটা টাকা খোরপোষ দাবি করবেন। কারণ তার অতীতের সম্পর্কেও একই রকম ইতিহাস জানা যায়। বিয়ে না করলেও, বিচ্ছেদের সময় প্রেমিকদের সঙ্গে অনেক টাকার আদানপ্রদান হয়েছিল।

ইনস্টাগ্রাম বলছে, নুসরাতের সঙ্গে সম্পর্কের তিক্ততা থাকলেও, তার বোন নুজহাত জাহানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন নিখিল। তবে কি এই বিচ্ছেদ আরও গাঢ় করবে যশ-নুসরাত সম্পর্ক? যশের সঙ্গেই কি নতুন অধ্যায় শুরু করবেন নুসরাত? সময়ই হয়তো সব বলে দেবে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।