সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ | চ্যানেল খুলনা

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জে ঢাকা-রাজশাহী মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার কোনবাড়ি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম বলেন, সকালে বগুড়া থেকে ঢাকাগামী যুগান্তর পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৮৪০) ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সয়াবিন তেল বহনকারী একটি ট্রাকের (বগুড়া-ড-১১-২৩০৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসে থাকা চারজনের মৃত্যু হয়। এরমধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। কিন্তু হাসপাতালে পাঠানোর সময় আরও এক বাসযাত্রী নিহত হন।
দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছেন। এছাড়া হতাহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে তারা সবাই পুরুষ।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।