সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় রাতের আঁধারে শহীদ মিনার ভাংচুর | চ্যানেল খুলনা

মাগুরায় রাতের আঁধারে শহীদ মিনার ভাংচুর

মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি কলেজে শহীদ মিনার ভাংচুরের ঘটনা ঘটেছে। রবিবার সকালে সেখানে কলেজ শিক্ষকরা ফুল দিতে এসে শহীদ মিনার ভাঙা অবস্থায় দেখতে পান।

কলেজ এর অধ্যক্ষ কাজল কুমার দে জানান, ২০১৭ সালে নিজস্ব উদ্যোগে অস্থায়ী ভাবে শহীদ মিনারটি কলেজে প্রাঙ্গনে নির্মিত হয়। প্রতি বছরের ন্যায় এবারো শিক্ষকদের নিয়ে তিনি সকালে ফুল দিতে এসে এটি ভাঙ্গা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। অজ্ঞাত দুবর্ত্তরা রাতের আধারে ভেঙ্গে দিয়েছে। এটির যথাযথ তদন্ত হওয়া জরুরী। তবে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শিক্ষকরা ভাঙ্গা পিলার পূনরায় মাটিতে গর্তখুড়ে দাড় করিয়ে শহীদ মিনার বানিয়ে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ৪ ফুট উচ্চতার কংক্রিটের শহীদ মিনারটি নির্মানে ৩ টি পিলারে মোট ৬ টি ৮ মিলি মিটারের রড ব্যবহৃত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে সেখানে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ পুলিশের একটি দল উপস্থিত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।