সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কাইন ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের মামলা ঠুকেছেন কিম কারদাশিয়ান | চ্যানেল খুলনা

কাইন ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের মামলা ঠুকেছেন কিম কারদাশিয়ান

আমেরিকান তারকা মডেল, অভিনেত্রী কিম কারদাশিয়ান তার পপ তারকা স্বামী কাইন ওয়েস্টের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। তার চার সন্তান নিজের কাছেই রাখারও আবেদন জানিয়েছেন কারদাশিয়ান। বিয়ের প্রায় সাত বছরের মাথায় এই বিচ্ছেদের কথা বলছেন শোবিজ জগতের যৌন আবেদনময়ী এই তারকা। টিএমজেড তার খবরে বলেছে, শুক্রবার এই আবেদন আদালতে রজ্জু করেন কিম কারদাশিয়ান। ভেতরের সূত্রের বরাতে দ্য ডেইলি মেইল জানাচ্ছে- কোনো নাটকীয়তা না করে উভয়পক্ষ খুশি মনে এই বিচ্ছেদ মেনে নিচ্ছে।

আইনজীবী লরা ওয়াসেরকে দিয়ে এই বিচ্ছেদের আবেদন জমা করান তিনি। যুক্তরাষ্ট্রের ব্যাপক জনপ্রিয় রিয়েলিটি টিভি স্টার ও মেক-আপ গুরু খ্যাত কিম জানিয়েছেন তার চার সন্তান নর্থ, সেইন্ট, শিকাগো ও স্ল্যাম এই চার জনেরই দায়িত্ব নিজের কাছে রাখতে চান।

সন্তানদের নিয়ে কিম এখন থাকছেন তাদের ৬০ মিলিয়ন ডলারের ম্যানশন হিডেন হিলসে। আর কাইন ওয়েস্ট রয়েছেন অয়োমিংয়ে তাদের মালিকানাধীন র্যাঞ্চে।

২০১৪ সালে কিম ও কাইন ইটালিতে বিয়ে করেন। ততদিনে অবশ্য তাদের প্রথম সন্তান নর্থের জন্ম হয়েছে।

চল্লিশে পা দেওয়া কিম কারদাশিয়ানের এটি তৃতীয় বিবাহ বিচ্ছেদ। এর আগে ২০০০ সালে প্রথম বিয়ে করেন ড্যামোন থমাসকে যা ২০০৪ সালে সমাপ্ত হয়। ২০১১ সালে ক্রিশ হাম্ফ্রিসকে বিয়ে করলে সেটি দুই বছর টিকে ২০১৩ সালে ইতি ঘটে। এক বছর পরেই বিয়ে হয় কাইন ওয়েস্টের সঙ্গে।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

অবশেষে গুঞ্জন ভেঙে বিয়ের পিঁড়িতে জেফার ও রাফসান

আমি আর আমার মা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।