সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কয়রায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা | চ্যানেল খুলনা

কয়রায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা

কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চল বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে খুলনা জেলা প্রশাশাসনের বাস্তবায়নে এবং কয়রা উপজেলা প্রশাসন আয়োজন করে। শনিবার (২০ ফেব্রুয়ারী বেলা ১০ টায় কয়রা আবহাওয়া অফিস চত্তরে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। উপজেলা আবহাওয়া অফিস থেকে শুরু হয়ে দেয়াড়া হারুন গাজীর মোড় পর্যন্ত ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
বঙ্গবন্ধু ম্যারাথনে লোগো সম্বলিত জার্সি পরে রেজিস্টেশন কৃত প্রতিযোগিরা অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় ৫০ জন প্রতিযোগির মধ্যে আব্দুর রহমান মোড়ল প্রথম,আবু হাসান দ্বিতীয় ও মোহাম্মদ আলী তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলুর পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা, থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা সহকারী প্রোগ্রামার লিডম পল বালা,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম আমিরুল ইসলাম, কপোতাক্ষ অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, সরকারি মহিলা কলেজের উপাধাক্ষ্য এইচ,এম নজরুল ইসলাম, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, প্রধান শিক্ষক খায়রুল
আলম, ইউপি সদস্য মোস্তফা কামাল, আকবর হোসেন ঢালী, নুরজাহান, জাকারিয়া হোসেন, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান (আশিক), মানব কণ্যান ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদ প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

দালালের ফাঁদে না পড়ার আহ্বান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।