সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
মোল্লাহাটে চুরিকালে সরঞ্জাম ও ধারালো ছুরিসহ দুর্ধর্ষ রাজেন আটক | চ্যানেল খুলনা

মোল্লাহাটে চুরিকালে সরঞ্জাম ও ধারালো ছুরিসহ দুর্ধর্ষ রাজেন আটক

বাগেরহাটের মোল্লাহাটে গভীররাতে চুরি করতে গিয়ে চুরির সরঞ্জান ও ধারালো ছুরিসহ হাতেনাতে ধরা পড়েছে দুর্ধর্ষ বাবলু মোল্লা ওরফে রাজেন নামের সুঠাম দেহের এক যুবক। উপজেলার হাড়িদাহ গ্রামের খ্যাতনামা ফয়েজ হজুরের বাড়িতে তদবীর নিতে আসা রোগিদের মোবাইল, টাকা ও গহনা চুরিকালে শুক্রবার গভীররাতে হাতেনাথে ধরা পড়ার এ ঘটনা ঘটে। আটক যুবক বাবলু মোল্লা ওরফে রাজেন পাশ্ববর্তী চরকুলিয়া গ্রামের আলাল মোল্লা ও আলেয়া দম্পতির ছেলে। সে দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাই করে চলেছে বলে পরিচয় গোপন রাখার অনুরোধে এলাকার অনেকে জানান।

ফয়েজ হুজুর জানান-তার কাছে অনেক দুর-দুরান্ত থেকে অসুস্থ্য গরীব-দুঃখী অসহায় মানুষ তদবীর নিতে আসে। দুরের মানুষ-জন তার নিজের বাড়ি সহ আশ-পাশের মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে থাকেন। ওই সকল রোগিদের থেকে টাকা ও মোবাইল চুরিকালে অনেকে ধাওয়া করে ধরে ফেলেন চোর বাবলু’কে। এরপর স্থানিয় চৌকিদারসহ অনেকে উপস্থিত হণ। পরে মোল্লাহাট থানায় খবর দেয়া হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
স্থানিয় চৌকিদার/গ্রাম পুলিশ মনিরুজ্জামান জানান-হুজুর অসহায় মানুষ জনের চিকিৎসার জন্য তদবীর দেন। দুরের অনেকে এসে হুজুরের বাড়ি আশ্রয় নেন চিকিৎসা (তদবীর) নেয়ার জন্য। ওই সকল রোগিদের চেইন, দামী মোবাইল ও টাকা চুরি হয়ে থাকে। এছাড়া স্থানীয় মাদ্রাসা থেকে পর্যায়ক্রমে ১০টি বাই-সাইকেল চুরি হয়েছে। গত রাতে এ চোর (বাবলু ওরফে রাজেন) হাতেনাতে ধরা পড়ে। এ চোর (রাজেন) কয়েক জনকে (যারা ধরেছে) দেখে নেওয়ার হুমকী দিয়েছে বলেও জানান তিনি। তিনিসহ এলাকাবাসী এর যথাযথ বিচার দাবী করেন।
বাবলু ওরফে রাজেন বলেন-তিনি চুরি করতে এসে ছিলেন এবং ধারালো ছুরি ও চুরির সরঞ্জাম তার কাছে ছিলো। তিনি একা চুরি করতে এসে ছিলেন বলেও দাবী করেন।
বাবলুর পিতা আলাল মোল্লা জানান-তার ছেলের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ অনেকবার থাকলেও চুরি করতে গিয়ে ধরা পড়ার ঘটনা এই প্রথম।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর বলেন-এঘটনার যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।