সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় সোনার নৌকা দিয়ে এমপি এবং মেয়র”কে গন-সংবর্ধনা | চ্যানেল খুলনা

মাগুরায় সোনার নৌকা দিয়ে এমপি এবং মেয়র”কে গন-সংবর্ধনা

মাগুরা শহরতলীর পারনান্দুয়ালীতে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এবং নব-নির্বাচিত পৌর মেয়র মো: খুরশিদ হায়দার টুটুল”কে সোনার নৌকা উপহার দিয়ে গন-সংবর্ধনা দিয়েছে মাগুরা পৌরসভার ৬ নং ওয়ার্ডবাসী। এ সময় এলাকাবাসীর পক্ষে এই উপহার তুলে দেন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের গনি মোহন ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিশাল এক আয়োজনের মধ্যদিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ উপহার গ্রহন করেন এমপি সাইফুজ্জামান শিখর, এবং বিশেষ অতিথি খুরশিদ হায়দার টুটুল। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) আফম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যার পঙ্কজ কুমার কুন্ডু, পৌর আওয়ামীলীগ সভাপতি বাকী ইমাম, সাধারন সম্পাদক মকবুল হাসান মাকুল, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদের গনি মোহন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আলী হোসেন মুক্তা সাধারন সম্পাদক জেলা আওয়ামীলীগ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।