সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় তিন দিনব্যাপী পিঠামেলা ও বসন্ত উৎসবের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় তিন দিনব্যাপী পিঠামেলা ও বসন্ত উৎসবের উদ্বোধন

খুলনা প্রেসক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী পিঠা মেলা ও বসন্ত উৎসব-২০২১ এর উদ্বোধন আজ (বৃহস্পতিবার) বিকালে প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক কেক কেটে এর উদ্বোধন করেন।
উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, বাঙ্গালি অতিথি পরায়ণ জাতি। পিঠা উৎসব দেশের সংস্কৃতির অংশ। এমন উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করাতে হবে। এ উৎসবকে ধরে রাখতে সবার প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন। দেশবিরোধী অপশক্তিরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ভয় পায়। হাজার বছর ধরে গড়ে ওঠা সংস্কৃতি আমাদের প্রেরণার উৎস।
অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্যাসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

গণমাধ্যম আরও সংবাদ

খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত

খুমেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞায় এমইউজে ও বিএফইউজে নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

খুমেক হাসপাতালের গণমাধ্যম পরিপন্থী আদেশে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও ক্ষোভ

অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ

বর্ষীয়ান সাংবাদিক রুকনউদ্দৌলার মৃত্যুতে খুলনা পিআইডির শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।