সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনার টিকা নিলেন জেমস | চ্যানেল খুলনা

করোনার টিকা নিলেন জেমস

স্বতন্ত্র তারকা শিল্পীদের মধ্যে সর্বপ্রথম করোনার টিকা নিলেন জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। বুধবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়ে তিনি টিকা নেন। এ খবর নিশ্চিত করেছেন গায়কের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।

তিনি জানান, কোনো সংগঠন, প্রতিষ্ঠানের উদ্যোগ কিংবা কোটায় নয়, নিজেই উদ্যোগী হয়ে করোনার টিকা নিয়েছেন জেমস। শুরু থেকেই তিনি টিকা নেওয়ার বিষয়ে পজিটিভ ছিলেন। প্রথম দিনই এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন জেমস। সুযোগ পেলেন আজ।’

এরই মধ্যে সংসদ সদস্য কোটায় করোনার টিকা নিয়েছেন আরও দুই তারকা সুবর্ণা মুস্তাফা এবং আসাদুজ্জামান নূর। সুবর্ণা মুস্তাফা টিকা নেন সোমবার। টিকা নিয়েছেন তার স্বামী বদরুল আনাম সৌদও। আসাদুজ্জামান নূর টিকা নেন মঙ্গলবার। গুজবে কান না দিয়ে তারা দেশের জনগণকে টিকা নেওয়ার আহ্বানও জানান।

এদিকে, বাংলাদেশি তারকাদের মধ্যে সর্বপ্রথম করোনার টিকা নেন অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নাহরীন মৌ। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজও করেন। তাই নওশীন যুক্তরাষ্ট্র থেকেই টিকা গ্রহণ করেন।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

অবশেষে গুঞ্জন ভেঙে বিয়ের পিঁড়িতে জেফার ও রাফসান

আমি আর আমার মা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

দেখা দিলেন নব্বই দশকের সেই মডেল রিয়া

ফেব্রুয়ারিতে জয়া আহসানের ‘ওসিডি’

খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ তারকাদের শোক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।