সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে পড়লো উপহারের ঘর! | চ্যানেল খুলনা

নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে পড়লো উপহারের ঘর!

গত কয়েকদিন ধরে বরগুনা তালতলীতে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নির্মাণের কাজ চলছে। এসব ঘরের মধ্যে একটি ঘর পেয়েছিলেন ওই উপজেলার বেহেলা গ্রামের মৃত রাজেস্বরের স্ত্রী বৃদ্ধা উরমিলা (৬৫)।

কিন্তু ঘরের কাজ শেষ হতে না হতেই ভেঙে পড়ল তার ঘরের একটি দেয়াল।
রাজেস্বরের স্ত্রী উরমিলা বলেন, ‘ঘরের দেয়ালটি ভেঙে পড়ার ২ মিনিট আগে ঘর থেকে বাহিরে বেরিয়েছিলাম। নয়তো সরকারের দেওয়া এ ঘর আমার প্রাণ কেড়ে নিত। ঈশ্বরই আমাকে বাঁচিয়ে রেখেছেন তা না হলে দুই মিনিট আগে ঘর থেকে বের না হলে ইট চাপা পড়ে প্রাণ যেত। ’

স্থানীয়দের অভিযোগ, সরকারের দেওয়া ঘরের জন্য ঠিকাদাররা নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। পরিমাণ মতো সিমেন্ট ব্যবহার না করে ঘর নির্মাণ করছে।

এ বিষয়ে উপজেলা পিআইও কর্মকর্তা রুনু বেগমের মোবাইলে ফোন করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, আমি এমন ঘটনা শোনার পর সরেজমিনে যাই এবং জানতে পারি নরম মাটিতে লবন পানি দিয়ে সিমেন্ট-বালু মেশানো হয় এ কারণে এমন অবস্থা হয়। তবে পুনরায় নতুন করে কাজ শুরু করা হয়েছে এবং স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্যদের কাজ তদারকির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।