সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ডাকাতদের ছুরিকাঘাতে যুবক নিহত | চ্যানেল খুলনা

খুলনায় ডাকাতদের ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনার তেরখাদায় ডাকাতদের ছুরিকাঘাতে জামাল শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৩ টার দিকে তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের আড়পাঙ্গাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল শেখ ওই এলাকার ছাত্তার শেখের ছেলে ও পেশায় একজন দর্জি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ৩ টার দিকে আড়পাঙ্গাসিয়া গ্রামের শিক্ষক কাজী আব্দুল্লাহর বাড়িতে ১৫/১৬ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় কাজী আব্দুল্লাহর স্ত্রী শাহনাজ ফোন দিয়ে জামাল শেখকে ডেকে নেন। ডাকাতদের ছুরিকাঘাতে জামাল শেখ আহত হন। একপর্যায়ে এলাকায় ব্যাপক হৈ-চৈ শুরু হলে দস্যুদল ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা জামাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ভর্তি থাকা অবস্থায় ভোরে জামাল শেখের মৃত্যু হয়।

তেরখাদা থানার মো: গোলাম মোস্তফা বলেন, ‘ডাকাতদের আটকের ব্যপারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

দালালের ফাঁদে না পড়ার আহ্বান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।