সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
শুরুতেই মুস্তাফিজের জোড়া আঘাত, চাপে উইন্ডিজ | চ্যানেল খুলনা

শুরুতেই মুস্তাফিজের জোড়া আঘাত, চাপে উইন্ডিজ

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে দীর্ঘদিনের করোনা-বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ৩ ম্যাচের সে সিরিজে ক্যারিবীয়দের ধবলধোলাইয়ের পর এবার টেস্ট আঙিনাতেও প্রত্যাবর্তন ঘটছে মুমিনুল হকের দলের।

বাংলাদেশের একমাত্র পেসার মোস্তাফিজুর রহমান ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি। উইন্ডিজদের প্রথম ইনিংসের শুরুর দুই উইকেটই তুলেছেন তিনি। তার বলে জন ক্যাম্পবেলে ৩ ও শন মাসলি ২ রানে সাজঘরে ফেরত গেছেন।

সাকিব আল হাসান ও সাদমান ইসলামের ফিফটির পর ৮ নম্বরে নামা মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিলো ওয়েস্ট ইন্ডিজকে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতির আগে ৪৩০ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।

সেঞ্চুরি করার ২ ওভার ৩ বল খেলে আউট হন মেহেদী হাসান মিরাজ। তাকে ফিরিয়ে রাকিম কর্নওয়াল বাংলাদেশের প্রথম ইনিংসের সমাপ্তি টানেন। ১৫১তম ওভারের দ্বিতীয় বলে লং অনে বদলি ফিল্ডার কাভেম হজের ক্যাচ হন মিরাজ। ১৬৮ বলে ১৩ চারে ১০৩ রানে আউট হন তিনি। অন্য প্রান্তে ৩ রানে খেলছিলেন মোস্তাফিজুর রহমান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

সাফে ভারতের আধিপত্য, নানা ভুলে ফাইনালের বাইরে বাংলাদেশ

বাংলাদেশ নেই, সাফ ফাইনালের টিকিট ১ হাজার থেকে নেমে ২০০ টাকা

পাকিস্তানের কাছে হেরে সাফের সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

‘কোচ চাইলে অধিনায়ক হব’, হামজার চোখ সাফ শিরোপায়

হৃদয়ের অপরাজিত ২৪২, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০ রানের লিড বাংলাদেশের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।