সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০বোতল ফেনসিডিল সহ মহিলা আটক | চ্যানেল খুলনা

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০বোতল ফেনসিডিল সহ মহিলা আটক

পাইকগাছা:  পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সডিল সহ এক নারীকে গ্রেফতার করেছে। সে সোলাদা ইউপির মন্টু শেখের স্ত্রী রহিমা বেগম। ব্যবসার সাথে জড়িত বা আশ্রয় দাতাকে খুঁজছে পুলিশ। থানায় মাদকদ্রব্য আইনে স্বামী-স্ত্রীর নামে মামলা হয়েছে।
মামলা সুত্র জানা যায়, উপজেলার সোলাদানা ইউপির ভিলেজ পাইকগাছা গ্রামের মৃত্যু হাতেম শেখের ছেলে মোঃ মন্টু শেখ দীর্ঘদিন ধরে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এজাজ শফি, সার্বিক দিক নির্দেশনায় পাইকগাছা থানা পুলিশের এ এস আই নাসির উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্ততে বুধবার রাত ১০ টার দিকে শিফসা ব্রিজ সংলগ্ন ভিলেজ পাইকগাছা গ্রামের মন্টু শেখের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মন্টু পালিয়ে যায় এবং তার স্ত্রী পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। গ্রেফতার কৃত আসামীর দেখানো মতে তাদের বসত ঘরের বারান্দায় সাদা ককসিটের ভিতরে রাখা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় পাইকগাছা থানায় অবৈধ ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্য নিজ দখলে রেখে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রন আইন ৩৬( ১) ধারা সরণীর ১৪(খ) অপরাধ করায় থানায় মামলা হয়েছে। ওসি এজাজ শফী বলেন মাদকের ব্যাপারে কাওকে ছাড় দেয়া হবেনা এবং সেল্টার দাতাদের খুজে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।