সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোড়েলগঞ্জে বাছাই কমিটিতে সভাপতি বাতিলের দাবীতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

মোড়েলগঞ্জে বাছাই কমিটিতে সভাপতি বাতিলের দাবীতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাগেরহাট :  বাগেরহাটের মোড়েলগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে মুক্তিযোদ্ধাকে সভাপতি করায় উক্ত সভাপতিকে বাতিল করে নতুন কমিটি দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কার্যালয়ে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. মো. তৈয়েবুর রহমান সেলিম, মো. আকরামুজ্জামান, ডা. মোসলেম উদ্দিন, মো. বজলুর রহমান স্বাক্ষরিত সাবেক ৪ কামান্ডার সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করে বলেন গত ২৬ জানুয়ারি বাংলাদেশ সরকারের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল(জামুকা) মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম রোহেল স্বাক্ষরিত স্মারক নং-৪৮,০২০০০০,০০১, ৯৯, ২৯, ২০-৯২ কর্তৃক মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করার লক্ষ্যে সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খানকে সভাপতি করে একটি পত্র জারি করেন।

পরবর্তীতে ২৮ জানুয়ারি বাংলাদেশ সরকারের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল(জামুকা) মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম রোহেল স্বাক্ষরিত স্মারক নং-৪৮, ০২, ০০০০, ০০১, ৯৯, ২৯, ২০-১৫৪ তারিখে পূর্বের আদেশ বাতিল করে হোগলাবুনিয়া ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মো. সরোয়ার হোসেনকে সভাপতির আদেশ প্রদান করে।
যুদ্ধকালিন সময়ে প্রকৃত মুক্তিযোদ্ধা নয় বলে দাবী করেন মুক্তিযোদ্ধারা। পরবর্তী আদেশের ওই কমিটি বাতিল করে নতুন সভাপতি করে কমিটি করার জোর দাবী জানান তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।