সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় নয়ন হত্যার আসামি রাজিব দুই দিনের রিমান্ডে | চ্যানেল খুলনা

খুলনায় নয়ন হত্যার আসামি রাজিব দুই দিনের রিমান্ডে

খুলনা নগরীর ইসলামনগর এলাকার যুবক মো. নয়ন হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মতিউল হক রাজিবকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৩১ জানুয়ারি) সকালে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও হরিণটানা থানার উপপরিদর্শক মো. আশিক।

এর আগে গত বৃহস্পতিবার মামলা দায়েরের পর রাতে অভিযান চালিয়ে নগরীর ইসলামনগর এলাকার মৃত এনামুল হকের ছেলে মামলার সাত নম্বর অভিযুক্ত মতিউল হক রাজিবকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহছানউল্লা হল গেটের বিপরীতে প্রকাশ্যে মো. নয়ন (২৩) নামের এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই রাসেল ইসলাম বাবু বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক খুলনা গেজেটকে বলেন, আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। হত্যার ঘটনা উদঘটনের জন্য আদালতের নিকট পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদন অনুযায়ী আজ দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিনি আরও বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।