সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্কলারশীপ পেলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন | চ্যানেল খুলনা

জাতিসংঘের FAO (Food & Agriculture Organization সংস্থা থেকে Ph.D/DBA

স্কলারশীপ পেলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন জাতিসংঘের FAO (Food & Agriculture Organization) সংস্থা থেকে Ph.D/DBA (Doctorate of Business Administration) এর জন্য স্কলারশীপ পেয়েছেন।

তার গবেষণার প্রতিপাদ্য বিষয়: ICT Based Food Security Management of Bangladesh।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ২০০১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।

তিনি ইংল্যান্ডের London College of Accountancy থেকে পিজিডি (PGD) এবং Anglia Ruskin University (UK থেকে MBA (International Business) সফলতার সাথে সম্পন্ন করেন।

তিনি গবেষণার অংশ হিসেবে FAO (Food & Agriculture Organization) এর Regional I international conference এ হংকং, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, ফিজি, ও ইটালিতে যোগ দেন।

তাছাড়া Food Safety & Nutrition Management এর উপর জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রশিক্ষণ গ্রহণ করেন। এর বাইরেও World Grain Forum ২০১৭ তে রাশিয়ায় ও World Agribusiness Forum ২০১৮তে ব্রাজিলে যোগদান করেন। মাঠ প্রশাসনের/প্রশাসন ক্যাডারের এই সৎ, দক্ষ ও চৌকস কর্মকর্তা কর্মক্ষেত্রে বহুমুখী/নানামুখী সৃজনশীল ও উদ্ভাবনমূলক কাজের জন্য একাধিকবার মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে জাতীয় পদক/পুরস্কার লাভ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।