সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মোংলায় ২৮ ভারতীয় জেলেসহ দু'টি ট্রলার জব্দ | চ্যানেল খুলনা

মোংলায় ২৮ ভারতীয় জেলেসহ দু’টি ট্রলার জব্দ

মোংলা প্রতিনিধি: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে দুইটি ফিশিং ট্রলারসহ ২৮ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্গনের অপরাধে মোংলা থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে জব্দকৃত এফ, বি শঙ্খদ্বীপ ও স্বর্ণতারা ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির মাছ নিলামে বিক্রি করে সমুদয় অর্থ সরকারী কোষাগারে জমা দিয়েছেন স্থানীয় মৎস্য অধিদপ্তর।
কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা ) সদর দপ্তরের গোয়েন্দা বিভাগ জানায়, বঙ্গোপসাগরে সমুদ্রসীমা লঙ্গন করে বৃহস্পতিবার ভোররাতে বাংলাদেশ জলসীমায় মাছ শিকার করছিল ভারতের জেলেরা। শুক্রবার সন্ধ্যায় তাদেরকে আটক করে মোংলার ফেরি ঘাটে নিয়ে আসা হয়। আটক জেলেদের বাড়ী ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলায় বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত বছরের ২ ডিসেম্বর ১৭ জন জেলেসহ ‘এফ বি মা শিবানী’ ও ২৩ ডিসেম্বর ১৬ জন জেলেসহ ‘এফবি মঙ্গল চন্ডি’ ট্রলার জব্দ করে কোস্ট গার্ড।
শুক্রবার আটককৃতদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অপরাধে ১৯৮৩ সালের সমুদ্রসীমা আইনের ২২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।