সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
স্বরূপকাঠী পৌরসভার কাউন্সিলর প্রার্থী বাবু কৃষ্ণ কান্ত’র শেষ মুহুর্তের নির্বাচনী জনসমর্থনে এগিয়ে | চ্যানেল খুলনা

স্বরূপকাঠী পৌরসভার কাউন্সিলর প্রার্থী বাবু কৃষ্ণ কান্ত’র শেষ মুহুর্তের নির্বাচনী জনসমর্থনে এগিয়ে

পিরোজপুর প্রতিনিধি: আসন্ন পিরোজপুরের স্বরূপকাঠী পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী, গরিব দুখি মেহনতি মানুষের বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী ,সমাজ সেবক বাবু কৃষ্ণ কান্ত দাস শেষ মুহুর্তের নির্বাচনী ব্যাপক প্রচার প্রচারণা ও জনসমর্থনে এগিয়ে রয়েছেন। গণসংযোগ, প্রচার প্রচারণা আর উঠান বৈঠক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রচন্ড শীতকে উপেক্ষা করে শেষ মুহুর্তের প্রচার প্রচারণা আরো বৃদ্ধি করেছেন। অন্যান্য ওয়ার্ডের চেয়ে স্বরূপকাঠী পৌরসভার ১নং ওয়ার্ড একটি গুরুত্বপূর্ন ওয়ার্ড, সে ক্ষেত্রে এই ওয়ার্ডের নির্বাচন সব সময় উৎসবমুখর পরিবেশে । প্রথম বারের মতো পৌর নির্বচনে অংশগ্রহন করলেও শোডাউন, উঠান বৈঠক আর প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছেন বাবু কৃষ্ণ কান্ত দাস । তিনি বিগত দিন গুলোতে মানুষের পাশে থেকে সাহায্য সহোযোগিতা করেছেন। বিভিন্ন দুর্যোগ দুর্দশায় এমনকি মহামারি করোনার ভিতর জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থেকে সাহায্য সহোযেগিতা করেছেন। ওয়ার্ড বাসির জন্য বেশ কিছু প্রতিশ্রুতি রেখেছেন, যেমন- সুখ দুঃখে ওয়ার্ড বাসির পাশে থাকা, ওয়ার্ডের সৌন্দর্য বর্ধনে সহায়তা করা, মাদক মুক্ত, ড্রেন পয়ঃনিস্কাশনের ব্যবস্থা,শিক্ষা খেলাধুলা, রাস্তাঘাট সম্প্রাসারন আধুনিকায়ন সহ আরো অনেক প্রতিশ্রুতি দিয়ে প্রচার প্রচারণায় করে চলছেন। দৈনিক সুন্দরবন প্রদিনিধির সাথে সাথে আলাপ কালে তিনি জানান, ১নং ওয়ার্ডবাসি আমার সাথে আছে। আমি ওয়ার্ডবাসি কে বলবো ,আগামি ৩০ তরিখ পাঞ্জাবি মার্কায় ভোট দিন। এবং আমি কাউন্সিলর নর্বাচিত হলে আপনাদের কে দেয়া প্রতিশ্রুতি শতভাগ পুরন করবো।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।