সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পৌরসভার স্টোরে মিলল ২০ বস্তা সরকারি চাল | চ্যানেল খুলনা

পৌরসভার স্টোরে মিলল ২০ বস্তা সরকারি চাল

ভোলার লালমোহন পৌরসভার স্টোররুম থেকে ২০ বস্তা জেলে পুনর্বাসনের সরকারি চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই চাল জব্দ করা হয়।

লালমোহন উপজেলার নির্বাহী অফিসার মো. আল নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন পৌরসভার স্টোর রুমে অভিযান চালিয়ে সরকারি জেলে পুনর্বাসনের ৩০ কেজির ২০ চাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পৌর কর্তৃপক্ষ দাবি করেছে– ওই চাল বিতরণের সময় ২০ জেলে না আসায় তাদের চাল স্টোররুমে পড়ে রয়েছে। তবে আমরা বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। তারা আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবেন। তদন্ত শেষে আমরা জানতে পারব, এ চালের মূল রহস্য।

এ ঘটনায় লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের কাছে জানতে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।