সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিএনসিসি'র র‌্যালী | চ্যানেল খুলনা

মাগুরায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিএনসিসি’র র‌্যালী

মাগুরা প্রতিনিধি : মাগুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার স্বেচ্ছাসেবা সপ্তাহ পালন ও র‌্যালী করেছে বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট, মাগুরা জেলা।

এ উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গন থেকে র‌্যালী বের হয়। র‌্যালী শেষে জনগণের মাঝে করোনা প্রতিরোধে পথসভা থেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এর আগে কলেজ মঞ্চে রেজিমেন্ট কমান্ডার মেজর মোঃ জসীম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.মোঃ শাহীনুর রহমান, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ, ২৪ বিএনসিসির কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম, পিইউও প্রভাষক ইমরান নাজির, পিইউও প্রভাষক তরিকুল ইসলাম, পিইও সহকারি শিক্ষক মোঃ ফিরোজ হোসেনসহ অন্যরা।

এ সভা থেকে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), সুন্দরবন রেজিমেন্ট খুলনা অঞ্চল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং এ বৈশ্বিক মাহামারি কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে জনগণকে সচেতন করার জন্য র‌্যালী, মাস্ক এবং লিফলেট বিতরণসহ ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে।

মুজিববর্ষে সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়। সার্বিক ব্যবস্থাপনায় সুন্দরবন রেজিমেন্ট খুলনা।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।