সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ব্রণের দাগ দূর করে ফলের খোসা | চ্যানেল খুলনা

ব্রণের দাগ দূর করে ফলের খোসা

ব্রণ ভালো হওয়ার পরও অনেকের মুখে দাগ থেকে যায়। এটি মুখের সৌন্দর্য ম্লান করে দেয়।

ব্রণের দাগ নিয়ে তরুণীদের চিন্তার শেষ নেই। অনেকে এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে বাজার থেকে কেনা প্রসাধনী ব্যবহার করে থাকেন। তবে এসব পণ্য ব্যবহারে ব্রণের দাগ বেড়ে যাওয়ার পাশাপাশি ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে।

ব্রণের দাগ সহজে দূর করতে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান।

বেশিরভাগ মানুষই ফল খেয়ে খোসা ফেলে দেন। কিন্তু এসব খোসায় থাকায় পুষ্টি উপাদান ত্বকের জন্য উপকারী। ত্বকের দাগ দূর করতে ব্যবহার করতে পারেন ফলের খোসা।

আসুন জেনে নিই ফলের খোসার ব্যবহার-

১. কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে কিংবা মিহি পেস্ট করে নিন। এতে দই মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মিশ্রণটি আপনার পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এতে ত্বকের কালো দাগ দূর হবে।

২. কলায় থাকা ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম ত্বকের জন্য খুবই উপকারী। কলার খোসা বেটে মুখে লাগাতে পারেন। এতে ত্বকের কালচে ছোপ ও ব্রণের দাগ দূর হবে।

৩. পাকা পেঁপে ব্লেন্ড করে মুখে ব্যবহার করতে পারেন। পেঁপের খোসাও ত্বকের জন্য খুব উপকারী। পেঁপের খোসা ব্লেন্ড করে লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন।

৪. আপেলের খোসা ত্বকের জন্য খুব উপকারী। ব্লেন্ড করে আপেলের খোসা ব্যবহার করতে পারেন।

https://channelkhulna.tv/

লাইফস্টাইল আরও সংবাদ

ত্বকের বলিরেখা কমাতে উপকারী যেসব তেল

ত্বক তৈলাক্ত, শুষ্ক না স্পর্শকাতর? ঘরে বসেই পরীক্ষা করুন

ঘরের ধুলাবালি থেকে অ্যালার্জি ? সতর্ক থাকবেন যেভাবে

সামনে বিয়ে? ত্বকের যত্নে যে ভুলগুলো করবেন না

অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে লাগানো কি ঠিক?

কাজে বেরোনোর সময় শিশুর কান্নাকাটি শুরু? মেনে চলুন কিছু কৌশল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।