সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় অর্থ আত্মসাতের দায়ে সহকারী কর কমিশনার বরখাস্ত | চ্যানেল খুলনা

খুলনায় অর্থ আত্মসাতের দায়ে সহকারী কর কমিশনার বরখাস্ত

সরকারি অর্থ আত্মসাৎ প্রমাণিত হওয়ার সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদকে বরখাস্ত করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে মঙ্গলবার তার বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। এ কর্মকর্তা করদাতাদের পে-অর্ডার, ডিডি, ক্রসচেক সরকারি নির্দিষ্ট হিসাবে জমা না দিয়ে নিজ নামে ও কর্মচারীদের বেতন দেওয়ার ব্যাংক হিসাবে জমা রাখতেন। পরে তা উঠিয়ে নিতেন। সব মিলিয়ে তিনি সরকারি সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, খুলনা কর অঞ্চলের (সার্কেল-১০) অধীনে মাগুরায় দায়িত্ব পালনকালে মেজবাহ উদ্দিন এভাবে সোনালী ব্যাংকের হিসাব থেকে করদাতাদের অর্থের ৩১ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেছেন।

একই কায়দায় বাগেরহাটে (সার্কেল-১৪) দায়িত্ব পালনকালে ব্যাংক থেকে উঠিয়েছেন ২ কোটি ১০ লাখ টাকা। এর বাইরেও বেআইনিভাবে ব্র্যাক ব্যাংকে আলাদা হিসাব চালু করে ৪ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেন। খুলনার নওয়াপাড়ায় (সার্কেল-১১) দায়িত্বে থাকার সময় বেআইনিভাবে উত্তোলন করেছেন ৩ লাখ ৮ হাজার টাকা।

মোংলায় (সার্কেল-১৭) থাকাকালে দুই ব্যাংকে হিসাব খুলে আত্মসাৎ করেন যথাক্রমে ২৯ লাখ ৯১ হাজার টাকা ও ২৯ লাখ টাকা। ভেড়ামারায় (সার্কেল-২২) উত্তোলন করেছেন ২৯ লাখ টাকা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

খুলনায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।