সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বরিশাল সমিতির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

বরিশাল সমিতির উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার উদ্যোগে গতকাল ২৫ জানুয়ারী সন্ধ্যায় হোটেল আরাফাত ইন্টারন্যাশনাল মিলনায়তনে শীতার্ত দুঃস্থদের মাঝে নতুন শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরণ কার্যক্রমের শুভ সুচনা করেন সমিতির মেজর ডোনার মেম্বর, ঝালকাঠী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং ফেডারেশন অফ সি এন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের মহাসচিব আলহাজ্ব মোঃ সুলতান হোসেন খান।

সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনীয়ার রুহুল আমিন হাওলাদারের সার্বিক তত্ত্বাবধানে এই মহতী কার্যক্রমে সহযোগিতা করেন কাজী নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আলহাজ্ব চ. ম. মজিবর রহমান, আলহাজ্ব কাঞ্চন আলী খান, অধ্যাপক এম. এ. মান্নান বাবলু, রোটারিয়ান প্রকৌঃ মাহবুবুর রহমান শামীম, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, ডোনার মেম্বর হুমায়ুন কবির বালি, আবুল কালাম কবির, হুমায়ুন কবির খান, আলহাজ্ব খন্দকার মজিবর রহমান, মোঃ আশরাফ হোসেন, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব হেমায়েত উদ্দিন আহমেদ, বিপ্লব কান্তি দাস, সালাম মোল্লা, ডাঃ এন এম বাবুল, সাবেক সেনা কর্মকর্তা সহিদুল ইসলাম, মোঃ মনির হোসেন, তৈয়েবুর রহমান রাসেল, হোসনেয়ারা বেগম, মোঃ সেলিম হোসেন, সরোয়ার হোসেন প্রমুখ।

পরবর্তীতে গভীর রাত পর্যন্ত নেতৃবৃন্দ শহরের রেল স্টেশন, বয়রা, বৈকালি, খালিশপুর, সোনাডাঙ্গা, রূপসা, নতুন বাজারসহ বিভিন্ন জায়গায় পথচারী, ছিন্নমূল, প্রকৃত অসহায় দুঃস্থদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।