সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বন্ধ হয়ে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’! | চ্যানেল খুলনা

বন্ধ হয়ে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’!

ভারতীয় হিন্দি টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। অনুষ্ঠানটির দর্শকদের জন্য মন খারাপের খবর হচ্ছে, তারকানির্ভর কমেডি অনুষ্ঠানটির প্রচার নাকি বন্ধ হয়ে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে ‘দ্য কপিল শর্মা শো’ আর প্রচার হবে না। তবে শোটিকে নতুনভাবে সাজিয়ে নতুন সিজন উপহার দেওয়ার উদ্যোগে নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

‘দ্য কপিল শর্মা শো’তে দর্শকদের সরাসরি উপস্থিত হওয়ার সুযোগ থাকে। গত বছর করোনা মহামারি কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল শোটি। এরপর দর্শক উপস্থিতি বাদ দিয়ে শুধুমাত্র অতিথিদের নিয়ে ফের শুরু হয় কপিল শর্মার এই কমেডি শো।

২০১৪ সালে কলরস চ্যানেলে ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর পর সনি টিভিতে এই শো নিয়ে সঞ্চালকের ভূমিকায় ফিরেছিলেন কপিল শর্মা। চ্যানেল পরিবর্তন হলেও শোয়ের জনপ্রিয়তার বিন্দুমাত্র ভাটা পড়েনি তার। বারবার টিআরপি তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে শো’টি।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।