সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ২ এপ্রিল | চ্যানেল খুলনা

চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ২ এপ্রিল

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ এপ্রিল।

রোববার (২৪ জানুয়ারি) সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবার প্রধান নির্বাচন কমিশন হচ্ছেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। নির্বাচন কমিশনারের দায়িত্ব পাচ্ছেন আ স ম শফিকুর রহমান ও বি এইচ নিশান।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা বাংলানিউজকে বলেন, ‘গত ৩১ ডিসেম্বর আমাদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনার জন্য এ বছর সমিতির ভোটে দেরি হচ্ছে। কার্যনির্বাহী কমিটির বৈঠকে আগামী ২ এপ্রিল নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। নির্বাচনের ৪৫ দিন আগে থেকে নির্বাচন কমিশনার ভোটের কার্যক্রম শুরু করবেন’।

পরিচালক সমিতির সর্বশেষ ভোট হয়েছে ২০১৯ সালের ২৫ জানুয়ারি। এতে মুশফিকুর রহমান গুলজার সভাপতি এবং বদিউল আলম খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শোনা যাচ্ছে এবার সমিতির নির্বাচনে চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে এখনো কেউ অনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।