সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য রেকর্ড | চ্যানেল খুলনা

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য রেকর্ড

ম্যাচ ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই নায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক আবারও প্রমাণ করলেন তিনিই বিশ্বের সেরা অলরাউন্ডার।

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান দেশের মাটিতে ছয় হাজার রান সংগ্রহের পাশাপাশি ৩০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ৮১ বলে ৫১ রান সংগ্রহের মধ্য দিয়ে এ মাইলফলক স্পর্শ করেন সাকিব।

ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে সাকিবের সংগ্রহ ছয় হাজার রান। আর বল হাতে বাঁহাতি এ স্পিনার শিকার করেন ৩০০ উইকেট।

লম্বা সময় পর উইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেই মাত্র ৮ রানের খরচায় ৪ উইকেট শিকার করেন সাকিব। আর ব্যাট হাতে করেন ১৯ রান। দ্বিতীয় ম্যাচে ৪৩ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ২ উইকেট।

সিরিজের শেষ ম্যাচে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮১ বল খেলে তিন বাউন্ডারিতে সংগ্রহ করেন ৫১ রান।

সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে ২০৯ ওয়ানডে, ৭৬ টি-টোয়েন্টি ও ৫৬ টেস্টে অংশ নিয়ে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১১ হাজার ৮৬৫ রান সংগ্রহ করেন। আর বল হাতে সব মিলে ৩৪১ ম্যাচে ৫৬৮ শিকার উইকেট করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খেলাধুলা আরও সংবাদ

বিদায়ের ইঙ্গিত দিলেন এমিলিয়ানো মার্তিনেস

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

ইতিহাস গড়লো বাংলাদেশের নারী হকি দল, প্রথমবার ঘরে আন্তর্জাতিক শিরোপা

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

বিশ্বকাপে আর্জেন্টিনা–স্পেন ফাইনাল দেখতে মাঠে থাকবেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।