সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আর মাত্র ৪ উইকেট পেলেই যে মাইলফলক ছুঁবেন সাকিব | চ্যানেল খুলনা

আর মাত্র ৪ উইকেট পেলেই যে মাইলফলক ছুঁবেন সাকিব

অল্প কিছু সময় পরেই হোয়াইটওয়াশের মিশনে নামবে বাংলাদেশ। আজ জিততে পারলে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের প্রাপ্তির সঙ্গে যোগ হবে আইসিসি সুপার লিগের আরও ১০ পয়েন্ট।

তাই ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের যত ভয় সাকিবের ঘূর্ণিতে। এক বছর নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিকে ফিরেই বেশ ক্ষুধার্ত দেখা গেছে তাকে।

বল হাতে প্রথম ম্যাচেই নিলেন ৪ উইকেট। এর পর দ্বিতীয় ম্যাচেও নিলেন ২ উইকেট। সব মিলিয়ে দুই ম্যাচে হয়ে গেল ৬ উইকেট। এই ৬ উইকেট নিয়ে সাকিব আল হাসানের সংগ্রহ দাঁড়িয়েছে ২৬৬ উইকেট।

অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব। সেটা হয়তো তার বেশ ভালোই জানা। যে কারণে একের পর এক উইন্ডিজ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দিয়ে উইকেটের ঝুলি ভারী করছেন।

আর মাত্র ৪ উইকেটের অপেক্ষা তার। তখন তার উইকেট সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৭০। তখন বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের মালিক হয়ে যাবেন সাকিব।

এখনও পর্যন্ত এ রেকর্ডটি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দখলে। তার উইকেট সংখ্যা ২৬৯।

শেষ ওয়ানডেতে প্রথমটির মতো পারফরম করতে পারলে চট্টগ্রামেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হবেন সাকিব। তবে তাই যদি নাই বা হন, ৩ উইকেট নিয়ে মাশরাফির রেকর্ডে ভাগ বসাবেন সাকিব, সে অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা।

মাশরাফি, সাকিবের পরেই সর্বোচ্চ উইকেটশিকারের তালিকায় রয়েছেন স্পিনার আবদুর রাজ্জাক। ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ২০৭।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।