সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাউখালীতে ৫০ জন গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান | চ্যানেল খুলনা

কাউখালীতে ৫০ জন গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান

‘মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে সরকারের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পিরোজপুরে কাউখালী উপজেলায় প্রথম পর্যায়ে ৫০ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের জমির দলিল ও চাবি তুলে দিলেন।
আজ শনিবার সকালে কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা প্রধানমন্ত্রীর পক্ষে ঘরের জমির দলিল ও চাবি তুলে দিয়েছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস শহীদ, সহ-সভাপতি কামরুজ্জামান মিঠু, সুনীল কুন্ডু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, নার্গিস আক্তার হাদিয়া, ওসি নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ সামচ্ছুদ্দোহা চাঁন, কাউখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক, জনপ্রতিনিধি এবং যারা ঘর পেয়েছেন।
প্রথম ধাপে নির্মিত ৫০ জন ভূমিহীন-গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমির মালিকানা দিয়ে বিনা পয়সায় দুই কক্ষবিশিষ্ট ঘর মুজিববর্ষের উপহার হিসেবে প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।