সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পূর্বাচলে আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু | চ্যানেল খুলনা

পূর্বাচলে আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের একটি বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত নয়টায় সদর ইউনিয়নের কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন কুমারটেক এলাকার মো. মাসুম (৪০), তাঁর স্ত্রী সীমা আক্তার (৩৩), ছেলে রাসেল মিয়া (১৭) ও রহমত উল্লাহ (১০)।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার রাত পৌনে নয়টার দিকে পূর্বাচল ১১ নম্বর সেক্টরের টিনশেড বাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেই তিনজনের মরদেহ পাওয়া যায়। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজধানী আরও সংবাদ

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

২৩ দিন পর খোঁজ মিলল কলাবাগান থানার এসআই রাকিবুলের

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিলিমিটার বৃষ্টি : আজও বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।