সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মৃত দাদার ইচ্ছা পূরণে ধার করে হেলিকপ্টারে বিয়ে | চ্যানেল খুলনা

মৃত দাদার ইচ্ছা পূরণে ধার করে হেলিকপ্টারে বিয়ে

মৃত দাদার শখ ছিল নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করানো। তাই শত কষ্ট হলেও হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফারুক হোসেন।

উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আকতার হেসেনের ছেলে ফারুক চাকরি করেন গার্মেন্টসে।

আর্থিক অভাব অনটন থাকলেও প্রয়াত দাদা মরহুম মুনতাজ মিয়ার স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করার এই শখ। ১ লাখ ৪৫ হাজার টাকা ভাড়া দিয়েছেন হেলিকপ্টারের জন্য।

শুক্রবার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আকতার হেসেনের ছেলে ফারুক তার বোন জামাই, তিন বড় বোন, ভাগ্নিকে নিয়ে হেলিকপ্টারে করে বিয়ে করতে যান। হেলিকপ্টারে বরকে দেখতে এলাকার উৎসুক নারী পুরুষ ভিড় করেন।

কুমিল্লার হোমনা উপজেলার নালাদক্ষিন গ্রামের কামরুল হোসেনের মেয়ে শাহনাজের সঙ্গে বিয়ে হচ্ছে ফারুকের। বরযাত্রী ২০০ জন গেছেন ট্রলারে করে।

স্থানীয়রা জানায়, তার মরহুম দাদার ইচ্ছা পূরণ করতে ফারুকের পরিবার ধার দেনা করে হেলিকপ্টার ভাড়া করেছেন।

ফারুকের বাবা আকতার হোসেন জানান, তার বাবার শখ ছিল নাতিকে হেলিকপ্টারে করে বিয়ে করানো। বাবার শখ পূরণ করতেই অভাব অনটনের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে বর ফারুক জানান, আমার দাদার স্বপ্ন পূরণ করতেই ১ লাখ ৪৫ হাজার টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে এনেছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।