সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেশে ভোটের নামে নাটক চলছে: মান্না | চ্যানেল খুলনা

দেশে ভোটের নামে নাটক চলছে: মান্না

দেশে এখন ভোটের নামে নাটক চলছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, একটি মঞ্চ তৈরি হয়।

সেই মঞ্চে ভোটের নামে একটি নাটক মঞ্চায়িত হয়। আর সেখানে ক্ষমতাসীনরা নায়কের ভূমিকায় থাকেন। তারা জেতেন এবং বিজয়ী ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদ স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেতু হয়েছে আনন্দের সংবাদ। কিন্তু প্রতিবছর একটা করে পদ্মা সেতু বিদেশে পাচার হয়ে যায়। কারণ প্রতিবছরই কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়। প্রধানমন্ত্রী বলেছিলেন বিদেশে যারা টাকা পাচার করেন, তাদের নামের তালিকা তার কাছে রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

করোনা ভ্যাকসিনের বিষয়ে তিনি বলেন, সরকার টিকা নিয়ে মিথ্যাচার করছে। ভারত থেকে উপহার হিসেবে ২০ লাখ টিকা পেয়েছে। আরও ১৫ লাখ টিকা আসছে। এ টিকা বেক্সিমকো আনছে। তারা দুই ডলারের টিকা ১৩ ডলারে বিক্রি করবে। এটি কি ডাকাতি নয়?

তিনি বলেন, জাফরুল্লাহ সাহেবের মত ব্যক্তিদের সুযোগ দেওয়া হতো, তাহলে দেশে টিকা তৈরি করা সম্ভব ছিল।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, বিএনপির নির্বাহী সদস্য জহির উদ্দীন স্বপন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আসাদের ছোট ভাই ডা. নুরুজ্জামান হক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।