সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২ | চ্যানেল খুলনা

খুলনায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২

খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২ জন আহত হয়েছে ৷ বুধবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণপাড়ার পালপাড়া এলাকায় পাগলা কুকুরের কামড়ে তারা আহত হয়।

আহতরা হলেন, দক্ষিণপাড়ার মোল্লা লোকমান হোসেনের ছেলে তমজিদ মোল্লা (৩৮) এবং একই এলাকার মিল শ্রমিক মনা মিয়ার শিশু ছেলে রাজু (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৫ টা থেকে সাড়ে ৫ টার মধ্যে দক্ষিণপাড়ার মোল্লা লোকমান হোসেনের পুত্র তমজিদ মোল্লা (৩৮) এবং মিল শ্রমিক মনা মিয়ার শিশু পুত্র রাজু (৫) কে একটি পাগলা কুকুর কামড় দিয়ে গুরুতর জখম করে ৷ শিশু রাজুকে চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে ও তমজিদ মোল্লাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। গত এক সপ্তাহে ২ টি ছাগল ও ১২ টি রাজহাঁসকেও কামড়িয়েছে এই পাগলা কুকুর।

স্থানীয় পল্লী চিকিৎসক ডাঃ ফরিদ হোসেন বলেন, পাগলা কুকুর কামড়ালে জলাতংক রোগ হতে পারে বিধায় অতিদ্রুত কুকুরটি নিধন করা প্রয়োজন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।