সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বীর মুক্তিযোদ্ধা "তানজেল হোসেন খান" এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

বীর মুক্তিযোদ্ধা “তানজেল হোসেন খান” এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধিঃ– আজ ২০ জানুয়ারি, বুধবার মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খানের ১ম মৃতূবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে সকাল ১০ টায় কবর জিয়ারত ও বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান তিনি ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যূত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে অংশ নেন। পরবর্তীতে জেলা আওয়ামীলীগের সভাপতিসহ বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধে রয়েছে তার অসামান্য অবদান।

তানজেল হোসেন খান ২০২০ সালের ২০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন হৃদরোগসহ বার্ধক্য জনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩) বছর। ওই দিন বিকালে মাগুরা পিটিআই মাঠে রাষ্ট্রীয় সম্মান ও জানাযা শেষে স্থানীয় পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

এছাড়াও পারিবারিকভাবে তার রুহের মাগফেরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।