সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বাবা-ছেলে মিলে গরুর কাজ! | চ্যানেল খুলনা

বাবা-ছেলে মিলে গরুর কাজ!

যান্ত্রিকীকরণের কারণে দিনদিন কৃষকের অবস্থার অবনতি ঘটছে। হালের গরু নেই! তাই বয়োবৃদ্ধ বাবা আর ছেলেই চাষের জমিতে মই দিচ্ছেন। এ কাজ এক সময় হালের বলদ দিয়ে করা হতো।

কনকনে শীতের সকালে কাজ করছেন বাবা হরিদাস চন্দ্র সরকার ও তার ছেলে পরিতোষ চন্দ্র সরকার। বুধবার এ দৃশ্য দেখা গেল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের সিংরাউন্দ গ্রামে।

এ গ্রামের মৃত হরেন্দ্র চন্দ্র সরকারের পুত্র হরিদাস চন্দ্র সরকার জানান, তার ১০-১২ কাঠা চাষযোগ্য জমি রয়েছে। এবারের ইরি-বোরো মৌসুমে এক একর জমিতে ধানের চারা রোপণের প্রস্তুতি নিয়েছেন। মেশিন দিয়ে জমিচাষ করেছেন। গোয়ালে এখন আর গরু নেই। তাই বাবা ছেলে মিলেই মই দিচ্ছেন।

৭৩ বছরে পা দিয়েছেন হরিদাস চন্দ্র সরকার। এক ছেলে আর এক মেয়ের জনক। তিনি আক্ষেপ করে বলেন, ধান বিক্রি করে এখন জমি কিনতে পারেন না। গোয়ালে গরুও নেই!

পরিতোষ চন্দ্র সরকার দুই মেয়ে আর এক ছেলের জনক। তিনি জানান, বাবা স্বেচ্ছায় সহযোগিতা করতে এসেছেন। শ্রমিক পাওয়া যায় না, মজুরিও বেশি, উৎপাদনের সঙ্গে ব্যয়ের মিল নেই! তাই ইচ্ছা না থাকলেও বাবা-ছেলে মিলেই জীবনটা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।